দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকার – দৈনিক গণঅধিকার

নিউইয়র্কে মঞ্চে জায়েদ খান

দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৩ | ১২:৩৫
ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম্যান্স করতে নিউইয়র্ক এসেছিলেন অভিনেতা জায়েদ খান। স্থানীয় সময় রাত ৯ টা ২৬ মিনিটে উপস্থাপক সাজু খাদেম মঞ্চে আসছেন জায়েদ খান ঘোষণা করতেই ভুয়া ধ্বনিতে রব উঠে যায়। জায়েদ খান এবং প্রিয়া মনি যখন মঞ্চে আসেন তখন তোকে ভালোবাসতেই হবে গানটি বাঁচতে থাকে। এ গানের সঙ্গে পারফরম্যান্স করার কথা থাকলেও তারা দুজন হাঁটাচলা করে দর্শকের ভুয়া বলা আরও বেড়ে যায় । তখন জায়েদ খান মাইক্রোফোন নিয়ে বলেন, আমি শেষ করে দিচ্ছি। এ সময় তিনি বলেন, আমার পারফরম্যান্স ছিল কিন্তু রিহার্সেল ছিল না; তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়া মনিকে সঙ্গে করে। ‘যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া’ গানটি গাইতে শুরু করলে, দর্শক ভুয়া ধ্বনিতে মঞ্চ মাথায় তুলে, এ সময় জায়েদ খান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। এ সময় আয়োজক সংগঠন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকের উদ্দেশে বলেন, অতিথিদের সম্মান করতে হয়। যারা জায়েদ খানের পারফরম্যান্স দেখতে চান তারা আগামীতে ওয়াশিংটন গেলে দেখতে পাবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল