দলবল নিয়ে মস্কো সফরে সিরীয় প্রেসিডেন্ট – দৈনিক গণঅধিকার

দলবল নিয়ে মস্কো সফরে সিরীয় প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৫:১০
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিশাল দলবল নিয়ে রাশিয়া সফরে গেছেন। মঙ্গলবার মস্কোর ভিনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাশার আসাদের আলোচনা হওয়ার কথা। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। অপরদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকা প্রতিনিধিদলকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছে। খবরে বলা হয়েছে, বিমানবন্দরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ। ক্রেমলিনের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বুধবার বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে রাশিয়া এবং সিরিয়ার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং মানবিক ত্রাণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এ ছাড়া সিরিয়ার চলমান সংকটের পূর্ণাঙ্গ নিষ্পত্তির বিষয় নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদকে সরাসরি সমর্থন দিয়ে আসছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনকে বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র মনে করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের