দিল্লিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার, গ্রেপ্তার ৪ – দৈনিক গণঅধিকার

দিল্লিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার, গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ৬:৩১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে। এ ঘটনায় ছাপাখানার মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পোস্টারের ঘটনায় মঙ্গলবার তল্লাশি চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুইজন ছাপাখানা মালিক বলে জানা গেছে। এই ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে কয়েক হাজার পোস্টার ছাপানো হয়েছিল। এর মধ্যে পুলিশ দুই হাজার পোস্টার একটি ভ্যান থেকে বাজেয়াপ্ত করেছে। ওই পোস্টারে লেখা ছিল, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। পুলিশের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির দফতরে ওই পোস্টারগুলো সরবরাহ করা হচ্ছিল। ভ্যানের চালককে জেরা করে পুলিশ এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন