দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে কুষ্টিয়ায় যুবক আটক – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
৯:৪৬ অপরাহ্ণ

দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে কুষ্টিয়ায় যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৯:৪৬
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২৩ মে) দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে পায়ে হেঁটে দুই নারী শিক্ষার্থী যাচ্ছিল। এমন সময় অভিযুক্ত ওই যুবক ও তার কয়েকজন বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে অভিযুক্ত যুবক। এসময় ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা। উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে থানা পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, 'এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।