কুষ্টিয়ার ভূমিদস্যু মহাসীন ও শাওন গ্যাংয়ের তান্ডবে দিশেহারা কোর্টপাড়ার প্রকৃত জমির মালিকগণ – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ার ভূমিদস্যু মহাসীন ও শাওন গ্যাংয়ের তান্ডবে দিশেহারা কোর্টপাড়ার প্রকৃত জমির মালিকগণ

মোঃ রায়হান চৌধুরী
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৭:৪১
কুষ্টিয়া জেলার কোর্টপাড়া ( সরকারি কলেজ মাঠের পূর্বপাশে) এলাকায় ভূমি জবদখল উৎসবে মেতেছে মহাসীন,শাওন,শামিম,রামিম,নজরুলের গ্যাং। তাদে,র হুমকির মুখে অসহায় প্রকৃত জমির মালিকগণ। তাদের নির্যাতনে জমির মালিকগণ তাদের জমির আশে পাশেই যেতে ভয় পাচ্ছে। তাদের দাপটের কাছে পৌরসভা,ওয়ার্ড কাউন্সিলর ও প্রশাসন অসহায়। উল্লেখযোগ্য যে,অএ এলাকার চৌড়হাস মৌজার ৮০৬৩/৮১৫৬ নং দাগের ১২ শতক জমির প্রকৃত মালিক মরহুম আনসার আলী তিনি জিবিত থাকার অবস্থায় ৩.৩০ শতাংশ জায়গা বিক্রি করেন সাইফুল আলম মিলন এবং সোহেল আহাম্মেদের কাছে বিক্রি করেন ৪.৪২ শতাংশ জমি। অতঃপর তিনি মারা গেলে তার স্ত্রী,এক পুএ ও দুই কন্যা ওয়ারিশ সূএে ৪.২৮ শতাংশ জমির মালিক হন। উক্ত ওয়ারিশগণ কিছু দিন পূর্বে তাদের অংশ এমাম হান্নান বিশ্বাস ও মীর সাইফুল ইসলামের নিকট বায়নাপএ করেন। ভূমিদস্যু মহাসীনের গ্যাং মূল মালিক আনসার আলীর ১২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে। প্রকৃত মালিক অদ্যবধি সব জায়গায় ধন্যা দিয়েও ন্যায় বিচার পেতে ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় গত ২৬/২/২০২৩ ইং তারিখে কুষ্টিয়া পৌরসভার মাধ্যমে সার্ভেয়ার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে জমি জরিপ করতে গেলে সন্ত্রাসী মহাসীন,শাওন,রামিম,শামিম,নজরুলের গ্যাং ২০-২২ জন সংবদ্ধ আক্রমণে জমি জরিপ বন্ধ করে দেয়। এ ঘটনার পর ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ আাসে। পুলিশের উপস্থিতিতে মহাসীনের গ্যাং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে এরপর জমির উপরে কেউ আাসলে তাকে এই জায়গায় খুন করে ফেলবো। এমতাবস্থায় জমির প্রকৃত মালিকগণ খুব ভয়ে দিন কাটাচ্ছে। এমনকি প্রতিনিয়ত ভুক্তভগি জমির প্রকৃত মালিকগণের বিরুদ্ধে মিথ্যা মামলা,হুমকি ধামকি ও হয়রানি করা হচ্ছে। এমতাবস্থায় জমির প্রকৃত মালিকগণ ন্যায় বিচারের জন্য প্রসাশনের সহযোগীতা কামনা করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।