দেশে আসছে নতুন হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ – দৈনিক গণঅধিকার

দেশে আসছে নতুন হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৪ | ১১:২৯
জাহ্নবী কাপুর -- দৈনিক গণ অধিকার
উৎসব ছাড়া যে কোনও সময় হিন্দি ছবি চালানো যাবে, দুই বছরের জন্য এমন সুযোগ দিয়েছে সরকার। সেই সুবাদে গত এক বছরে বলিউডের কয়েকটি ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাঝে ভাষার মাস ফেব্রুয়ারি ও ঈদুল ফিতর থাকায় কয়েক মাস ধরে নতুন কোনও ছবি আমদানি হয়নি। সেই অলিখিত বিরতি কাটছে এবার। পুনরায় দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন মুম্বাই সিনেমার তারকারা। এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে তরুণ তারকা রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ছবিটি আগামী ৩১ মে মুক্তি পাবে ভারতে। একই দিন বাংলাদেশেও মুক্তি দেওয়ার ছক আঁকছেন নির্মাতা-প্রযোজক ও পরিবেশক অনন্য মামুন। সোমবার (২০ মে) বিকালে তথ্যটি জানিয়েছেন মামুন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে ছবিটির আমদানির আবেদন করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যেই অনুমতি পেয়ে যাবো। সব কিছু ঠিক থাকলে ভারতের সঙ্গে একই দিনে ছবিটি দেশে মুক্তি দিতে পারবো।’ ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ আমদানির ব্যাপারে নিজের সোশ্যাল হ্যান্ডেলেও আভাস দিয়েছেন মামুন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই প্রথম জাহ্নবী কাপুরের সিনেমা দেখবো বাংলাদেশের সিনেমা হলে।’ যদিও মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত ধরে নেওয়ার কোনও সুযোগ নেই। তাই দর্শককে আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হচ্ছে। উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মাণ করেছেন শরণ শর্মা। এতে আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। করন জোহরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের