‘দোকানে ১০ লাখ টাকার মাল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে’ – দৈনিক গণঅধিকার

‘দোকানে ১০ লাখ টাকার মাল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ৪:১৯
'৫০ জন দোকানদার মিলে নিউ সুপার মার্কেটের তিন তলার সিড়ির সাথে একটা গোডাউন নিছিলাম। গোডাউনে একেক দোকানের কমপক্ষে তিন লাখ টাকার মাল ছিল। সব পুড়ে গেছে। কিছুই বের করতে পারি নাই।' কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন দোকান মালিক মো. রাব্বি। শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে সব হারিয়ে রাব্বির মতো কয়েকশ' ব্যবসায়ীর এখন মাথায় হাত। সকাল সাড়ে ১১টার দিকে মার্কেটের তিন তলা সংলগ্ন মো. নাহিদ ইসলাম নামের এক ব্যবসায়ীকে আহাজারি করতে দেখা যায়। তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, 'আর কী কমু, ভাই। কওনের তো আর কিছুই নাই। কথা বইলা কী হবে?' নাহিদ বলেন, 'মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় আমার দুইটা দোকান আছে। দোকানে অন্তত ১০ লাখ টাকার মাল ছিল। এছাড়া নগদ দুই লাখ টাকা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।' মার্কেটের ফ্রেন্ডস কালেকশনের মালিক জাকারিয়া আহমেদ বলেন, 'আমার দোকানে ১৫ লাখ টাকার মাল এবং নগদ পাঁচ লাখ টাকা ছিল। শুক্রবার অনেক বেচাকেনা হয়েছিল। আজকে আরো মাল তোলার ইচ্ছা ছিল। এখন আর কিছুই থাকলো না। কিছুই বের করতে পারিনি। দোকানে মাল তোলার জন্য সাত থেকে আট লাখ টাকা ধার করা ছিল।' শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পরে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১২টি ইউনিট অগ্নিনির্বাপনী কাজে যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন