দোষ করলে চড় খেতেও সমস্যা নেই মমতার – দৈনিক গণঅধিকার

দোষ করলে চড় খেতেও সমস্যা নেই মমতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৫:১৮
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কোনো অন্যায় করলে আমার গালে চড় মারলেও কিছু মনে করব না। তিনি বলেন, আমি যদি অন্যায় করে থাকি, যদি আমি দোষী হই; তাহলে আমার গালে দুটো চড় মার, আমি কিচ্ছু মনে করব না। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আলীপুর বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মঙ্গলবার বিকেলে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, আমি জীবনে জেনেশুনে কোনো অন্যায় করিনি। আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। তিনি বলেন, এখন রোজ কথায় কথায় তিন হাজার চাকরি বাদ! চার হাজার চাকরি বাদ! কেউ যদি নিচুতলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার সরকারি ক্যাডার নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি ক্যাডার হলেও তারা কোনো না কোনো দলের সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে আমি ন্যায়ের পথে থাকব। আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমার চিরকালের স্বভাব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল