দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বুধবার – দৈনিক গণঅধিকার

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বুধবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ১০:২৪
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বুধবার (৫ জুন) থেকে। জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। বৃহস্পতিবার ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট, ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদে ২৫তম বাজেট। তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালে স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন। দেশের প্রথম বাজেটের আকার ছিল ৭.৮৬ বিলিয়ন টাকা এবং এডিপির আকার ছিল ৫.০১ বিলিয়ন টাকা। সূত্র: বাসস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল