নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন – দৈনিক গণঅধিকার

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ৩:৫৭
নড়াইলে হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত কদ্দুস ফকির কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালি দক্ষিণপাড়া গ্রামের মৃত প্রাণ ফকিরের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, কুদ্দুস ফকিরের সঙ্গে ৩০ বছর আগে চায়না বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। প্রায় সময় চায়নাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে কুদ্দুস শেখ। তিন বছর আগে চায়না বেগম স্বামীর সংসার ত্যাগ করে চলে আসে। ঘটনার এক মাস আগে কুদ্দুস ফকির চায়নাকে সংসারে ফেরত নিতে চায়। ২০২১ সালের ৩ ডিসেম্বর সকালে রুকু শেখ গোসল করার জন্য বাড়ির পাশের নবগঙ্গা নদীর ঘাটে যাচ্ছিলেন। তিনি নতুন ফেরিঘাটের দিকে পৌঁছালে কুদ্দুস ফকির স্ত্রীকে বাড়িতে পাঠাতে রুকু শেখকে অনুরোধ করেন। রুকু শেখ রাজি না হওয়ায় কুদ্দুস লোহার তৈরি শাবল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বড়দিয়া বাজার প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় ৫ ডিসেম্বর মধ্যরাতে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ওই বছরের ৬ ডিসেম্বর নিহতের স্ত্রী মনোয়ারা বেগম মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায়ের ধার্য দিনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান আলী এ মামলার রায় ঘোষণা করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।