নাটকীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, পিছিয়ে ভারত – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৩
সময়ঃ ১০:৩০ পূর্বাহ্ণ

নাটকীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, পিছিয়ে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ১০:৩০
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেটও হারিয়ে ফেলে ৩ বল পরেই। প্রথম ওভারে ২ রানেই ২ উইকেট খোয়ানো সেই ওয়েস্ট ইন্ডিজই শেষ হাসি হেসেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে। জয় অবশ্য সহজে আসেনি। পা হড়কিয়ে খাঁদের বিনারে চলে গিয়েছিল ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ১৫৩ রানের লক্ষ্যটা ২ উইকেট ও ৭ বল হাতে রেখে ছুঁয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের তারুবায় প্রথম টি-টোয়েন্টিটা ৪ রানে জিতেছিল স্বাগতিকেরা। ওয়েস্ট ইন্ডিজের জয়ে সবচেয়ে বড় অবদান নিকোলাস পুরানের। প্রথম ওভারেই উইকেটে আসা সাবেক অধিনায়ক করেছেন সর্বোচ্চ ৬৭ রান। তার ৪০ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৪টি ছক্কায়। ৪ ছক্কার প্রথমটি পুরান মেরেছেন তৃতীয় ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে। ওই ছক্কার আগে প্রথম ৫ বলে মাত্র ১ রানই করেছিলেন পুরান। পরের ওভারে অর্শদীপ সিংয়ের বলে এলবিডব্লু হয়ে কাইল মায়ার্স যখন ফিরলেন ৩২ রানে ৩ উইকেট নেই ক্যারিবীয়দের। সেখান থেকেই রোভম্যান পাওয়েলকে নিয়ে ৩৭ বলে ৫৭ রান জুটি পুরানের। দলকে ৮৯ রানে রেখে পান্ডিয়ার তৃতীয় শিকার হয়ে ফেরার আগে ১৯ বলে ২১ রান করেন পাওয়েল। এরপর শিমরন হেটমায়ারকে নিয়ে ২৫ বলে ৩৭ রানের জুটি পুরানের। ভারতীয় পেসার মুকেশ কুমারকে উড়িয়ে মারতে গিয়ে সঞ্জু স্যামসনের হাতে পুরান যখন ক্যাচ হলেন ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২৬/৫। ৬ ওভারে দরকার ২৭ রান, হাতে উইকেট ৫টি। এমন সমীকরণে দাঁড়িয়ে কী যেন হলো ওয়েস্ট ইন্ডিজের। পরের ১২ বলে মাত্র ৩ রান তুলতেই যে নেই আরও ৩ উইকেট। হেটমায়ারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কোনো বল খেলার আগেই রানআউট রোমারিও শেফার্ড। যুজবেন্দ্র চাহালের করা সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজ হারাল আরও ২ উইকেট। ওভারের চতুর্থ বলে জেসন হোল্ডারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলার পর শেষ বলে এলবিডব্লু শিমরন হেটমায়ার (২২ বলে ২২)। ৪ উইকেটে ১২৬ থেকে দেখতে না দেখতেই ৮ উইকেটে ১২৯! ২৪ বলে ২৪ রানের সমীকরণটা কি মেলাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? দলকে জিতিয়েই প্রশ্নটার উত্তর দিলেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। মুকেশ কুমারের করা ১৭তম ওভারে মাত্র ১ রান নিলেন দুজন। অর্শদীপের করা পরের ওভারের প্রথম বলটায় চার মেরে চাপটা একটু কমালেন আকিল। সেই ওভারে এল আরও ৫ রান। শেষ ১২ বলে দরকার ১২ রান। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে দিলেন জোসেফ। ওভারের চতুর্থ বলে চার মেরেই ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দিলেন আকিল। অবিচ্ছিন্ন নবম উইকেটে ২৬ রান যোগ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া আকিল ১০ বলে ১৬ ও জোসেফ ৮ বলে ১০ রান করেছেন। এর আগে ভারতের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন তিলক বর্মা। ভারতের জার্সিতে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টিতেই প্রথম ফিফটির দেখা পেলেন ২০ বছর বয়সী ব্যাটসম্যান। সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৩৪৩ রান করা বর্মার ৪১ বলের ইনিংসটি সাজানো ৫ চার ও ১ ছক্কায়। বাঁহাতি বর্মা ব্যাটিংয়ে নামেন চতুর্থ ওভারেই ভারত ১৮ রানে ২ উইকেট হারানোর পর। তৃতীয় ওভারে শুবমান গিল (১২ বলে ৭ রান) আলজারি জোসেফের বলে থার্ডম্যানে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ তোলেন। পরের ওভারেই নেই ২০ ওভারের ক্রিকেটে ভারতের সময়ের সবচেয়ে বড় নির্ভরতা সূর্যকুমার যাদব। স্কয়ার লেগ থেকে সরাসরি থ্রোতে তাঁকে রানআউট করেন কাইল মায়ার্স। রানআউটের আগে ৩ বলে মাত্র ১ রানই করতে পেরেছেন ‘স্কাই’। সেখান থেকেই ওপেনার ঈশান কিষানকে নিয়ে তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪২ রান যোগ করেন রঞ্জি ট্রফিতে হায়দরাবাদে খেলা তিলক বর্মা। কিষান ফেরেন ২৩ বলে ২৭ রান করে। এরপর সঞ্জু স্যামসনও (৭ বলে ৭) যখন বর্মাকে রেখে ড্রেসিংরুমে ফেরেন ১১.২ ওভারে ভারতের স্কোর ৭৬/৪। এর পর আউট হওয়ার আগে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৭ বলে ৩৮ রান যোগ করেন বর্মা। বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বলে বর্মা যখন ফাইন লেগে ওবেদ ম্যাকয়ের হাতে ক্যাচ দিলেন ভারতের রান ৫ উইকেটে ১১৪। অক্ষর প্যাটেল (১২ বলে ১৪), রবি বিষ্ণয় (৪ বলে অপরাজিত ৮) ও অর্শদীপ সিং (৩ বলে অপরাজিত ৬) শেষ দুই ওভারে ভারতকে ২৩ রান এনে দেন। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হলো না। একই মাঠে আগামী মঙ্গলবার সিরিজে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।