নারায়ণগঞ্জে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ১ – দৈনিক গণঅধিকার

নারায়ণগঞ্জে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৩ | ৫:৫৯
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার সকালে ডাইল পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। তিনি ওই এলাকায় দিনমজুরের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান। ঝুঁকিপূর্ণ ভবনে ছেয়ে আছে রাজধানী নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ওই ভবনটি বেশ পুরাতন। বিস্ফোরণের পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আওলাদকে মৃত ঘোষণা করেন। তারা জানায়, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। দুর্ঘটনা কবলিত ওই ভবনের এক দোকানের মালিক জামান দেওয়ান বলেন, সকালে দোকান খোলার পর মালিক রাজন ধূপকাঠি জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। জমজমাট সিদ্দিকবাজার মুহূর্তে মৃত্যুপুরী তিনি আরও বলেন, এই ভবনটি অনেক বছরের পুরাতন। এই দোকানের নিচ দিয়ে গ্যাসের লাইন ও স্যুয়ারেজের লাইন আছে। প্রায়ই গ্যাসের পাইপে লিকেজ হয়ে দোকানে গ্যাস ঢুকত। সম্প্রতি সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে ৭ জন নিহত হন। এছাড়া রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সায়েন্সল্যাবেও একটি তিনতলা ভবনে একই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচজন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের