নারীর ইন্টারনেট ব্যবহারে লিঙ্গবৈষম্য প্রকট – দৈনিক গণঅধিকার

নারীর ইন্টারনেট ব্যবহারে লিঙ্গবৈষম্য প্রকট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৩ | ৭:২৮
নারীর মোবাইল ফোন ব্যবহার বৃদ্ধি পেলেও ইন্টারনেটের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য (জেন্ডার গ্যাপ) প্রকট জানিয়ে বক্তারা বলেছেন, তথ্যপ্রযুক্তিতে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিতে বাজেটে বরাদ্দ রাখতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে মহিলা পরিষদ আয়োজিত ‘তথ্যপ্রযুক্তিতে নারীর অভিগম্যতা ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তাঁরা। আয়োজক সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এবং আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী। প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রুমানা আলী এমপি, সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান, বেসিসের সাবেক সহসভাপতি এবং ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও ও চেয়ার ফারহানা আনোয়ারা রহমান, পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ বক্তব্য দেন। বক্তারা জানান, ডিজিটাল অভিগম্যতা মৌলিক মানবাধিকারের অংশ। আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স অনুসারে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। বর্তমানে কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ ৩৬ শতাংশ। এ জন্য জেন্ডার বাজেটিং টাস্কফোর্সের মাধ্যমে রেজাল্ট বেসজড বাজেট মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তৎপর। গত দেড় দশকে নারীর ক্ষমতায়নে দেশ অনেক এগিয়েছে। উন্নয়ন ত্বরান্বিত ও সমতা নিশ্চিতে টাস্কফোর্স প্রণয়নের ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে।’ গ্রামের নারীরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজের আয়ের ক্ষেত্রে অনেক এগিয়েছে বলে মন্তব্য করেন রুমানা আলী। সম্পত্তিতে নারীর সমানাধিকারের ওপর জোর দেন অধ্যাপক সেলিম রায়হান। আর ফারহানা আনোয়ারা বলেন, উদ্যোক্তা বিবেচনায় বাজেটে খুব বেশি পরিবর্তন হয়নি। নারীর মোবাইল ইন্টারনেট ব্যবহার খুবই কম। সাইবার সিকিউরিটির মাধ্যমে নারীর হয়রানি প্রতিরোধসেবা আরও সহজ করা দরকার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।