নাসার অনুষ্ঠানে বিশ্বজয়ী বাংলাদেশি দুই দল – দৈনিক গণঅধিকার

নাসার অনুষ্ঠানে বিশ্বজয়ী বাংলাদেশি দুই দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৩ | ৭:৩৯
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিয়েছে ২০১৮ ও ২০২১ সালে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘অলীক’ ও ‘মহাকাশ’ দলের সদস্যরা। চ্যাম্পিয়ন দল দুইটিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নাসার প্রধান কার্যালয়ে ১৫ ও ১৬ মার্চ নাসার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস) তত্ত্বাবধানে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় প্রতি বছর নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। ২০১৮ সালের চ্যাম্পিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলীক ও ২০২১ সালের চ্যাম্পিয়ন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত টিম মহাকাশ। এ অনুষ্ঠানে টিম অলীক থেকে অংশ নেন আবু সাবিক মাহদী, এস এম রাফি আদনান, কাজী মইনুল ইসলাম ও সাব্বির হাসান। টিম মহাকাশ থেকে অংশ নেন বার্নিতা বসাক ত্রিশা, মো. মোমেনুল হক, শিশির ও সুমিত চন্দ। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, নাসা অ্যাপস চ্যালেঞ্জের বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন নিঃসন্দেহে বড় অর্জন। নাসার অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আমি টিম অলীক ও মহাকাশের সব সদস্যকে অভিনন্দন জানাচ্ছি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন