না ফেরার দেশে টাইগারদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক – দৈনিক গণঅধিকার

না ফেরার দেশে টাইগারদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৩ | ১০:০৮
টাইগারদের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই। ক্যানসারের কাছে হার মেনে ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলে তিনি। বুধবার এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস। চলতি বছরের মে মাসে ক্যানসার ধরা পড়ে জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারের। এর পরই উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয় স্ট্রিককে। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। আরও পড়ুন: ‘বিশ্বকাপের সূচি আর পরিবর্তন হবে না’ জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে দুই হাজার ৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯ উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি। বর্ণাঢ্য ক্রিকেট খেলা থেকে অবসর শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সাল পর্যন্ত মোস্তাফিজ-রুবেলদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তী সময়ে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি। ২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের ন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সি এ ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন