নিউইয়র্কে বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ নিহত ৫ – দৈনিক গণঅধিকার

নিউইয়র্কে বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ৫:১২
যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুনের খবর পাওয়া যায়। আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়। কিন্তু ভবনটিতে প্রবেশের জন্য অসংখ্যবার প্রচেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি। ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও তারা ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে পারেনি। পরে নিহতদের মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়। নিহত তিনজনের লাশ বাড়ির দ্বিতীয় তলায় এবং দুজনের লাশ প্রথম তলায় পাওয়া যায়। আগুনে ওই বাড়ির কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়লে এক পুরুষ দ্বিতীয় তলার পেছনের জানালা দিয়ে লাফ দিয়েছিলেন। আগুন লাগার কারণ ও উৎস তদন্ত করছে পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।