নিরাপত্তার দাবিতে জাবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন – দৈনিক গণঅধিকার

নিরাপত্তার দাবিতে জাবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৭:২৩
সার্বিক নিরাপত্তাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বুধবার বিকাল সাড়ে চারটায় নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘প্রশাসন নিরাপত্তা দিতে ব্যার্থ কেনো?’, ‘বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করো’, ‘যৌন নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানাই’ ইত্যাদি শ্লোগান সম্বলিত পোস্টার দেখা যায়। মানববন্ধনে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, এই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে অজ্ঞাত যুবক প্রবেশ করে নীপিড়ন ও হেনস্থা করে। আমরা যখন হল প্রভোস্টের কাছে যাই তারা তদন্ত কমিটি করে। কিন্তু সেই তদন্ত কমিটি কতটুকু কার্যকর আমরা তা নিশ্চিত নই। যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা গৌরবের সঙ্গে আমরা বলতে পারতাম নিরাপদ, আজ সেই বিশ্ববিদ্যালয়ে রাস্তাঘাটেও ছাত্রীরা হেনস্থার শিকার হয়। এটি আমাদের জন্য খুবই দু:খজনক। আমরা এই ঘটনার সঠিক তদন্ত ও আমাদের নিরাপত্তা চাই। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ক্যাম্পাস সিসিটিভির আওতাভুক্ত করতে হবে। যৌন হয়রানি ও সম্প্রতি মেয়েদের হলে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত কমিটির কার্যকারিতার জবাবদিহিতা নিশ্চিত করণ ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং এরকম অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। নারী শিক্ষার্থীর প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও দমন-পীড়নমূলক আচরণ বন্ধ করতে হবে। উল্লেখ্য, গত ১১ মার্চ দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল, শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলে ঢুকে ছাত্রীদের অশালীন ভাষায় গালাগালি ও উত্যক্ত করেছে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক যুবক, এসময় খালেদা জিয়া হলে চুরির চেষ্টাও চালানো হয়। এই নিয়ে গত দুই সপ্তাহে এই তিনটি হলে দ্বিতীয়বারের মত এমন ঘটনা ঘটেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।