নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে: আইজিপি – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
সময়ঃ ৯:৩৬ অপরাহ্ণ

নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে: আইজিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৩৬
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কীভাবে দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে আমাদের প্রতিটি সদস্য ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া আমাদের সক্ষমতা বেড়েছে; আমাদের সক্ষমতা রয়েছে, তাই আগামী নির্বাচন নিয়ে ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। শান্তিশৃঙ্খলা রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ বাহিনী। আইজিপি বলেন, সংখ্যালঘুদের সুরক্ষায় পুলিশ প্রশাসন সব সময় কঠোর। এই সরকার সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল। যখনই সংখ্যালঘুদের ওপর কোনো নেতিবাচক ঘটনা পরিলক্ষিত হবে, সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। অনেক সময় দেখা যায়, দুষ্কৃতকারীরা রাতে ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাদের অনেক সময় আমরা ধরতে পারি, ধরা সম্ভব হয় না। তিনি বলেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অনুরোধ করব, কোনো দুষ্কৃতকারী যদি অপকর্ম করতে আসে তাদের আপনারা ধরে ফেলবেন। যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা তাদের চিহ্নত করে রাখুন। আমরা দুষ্কৃতকারীদের পাকড়াও করব। সংখ্যালঘুদের নিরাপত্তায় কিংবা তাদের অধিকার রক্ষায় পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে, যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেখানে সেটাই নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি চৌধুরী মামুন আরও বলেন, দেশের সর্বক্ষেত্রই উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ছোঁয়া শাল্লায় (ঘুঙ্গিয়ারগাঁও) লেগেছে, থানায়ও লেগেছে। তিনি বলেন, ৯৫ ভাগ মামলাই এখন তথ্যপ্রযুক্তির সহায়তায় হচ্ছে। ফলে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছি আমরা। বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অতীতে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সে নীতিতে কাজ করে বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। যার ফলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো হয়েছে। পরে দুপুর ১২টায় জন্মভূমি শাল্লা ইউপির শ্রীহাইল গ্রামের নিজ বাড়িতে যান চৌধুরী মামুন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।