নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেলআবিব – দৈনিক গণঅধিকার

নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেলআবিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ৫:২১
ইসরাইলের অতিডানপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কারের প্রস্তাবের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী তেলআবিবে। টিআরটি ওয়ার্ল্ড ও আলজাজিরা জানিয়েছে, ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার হাজার হাজার ইসরাইলি বিক্ষোভে অংশ নেন। এদিন রাজধানী তেলআবিব ছাড়াও হাইফার কাছে জেরুজালেম ও কারমিয়েলেও তুমুল বিক্ষোভ হয়েছে। তেলআবিবের বিক্ষোভ এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড়। খবরে বলা হয়েছে, তেলআবিবে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও সংখ্যালঘুদের পক্ষে পতাকা প্রদর্শন করেন এবং ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানারও ছিল। কোনো কোনো ব্যানারে নেতানিয়াহু ও তার সরকারের চরম ডানপন্থিমন্ত্রীদের ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘একটি উঠতি জাতিকে নিচে নামিয়ে দিচ্ছেন তারা’। জানুয়ারিতে দেশটির ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকারপ্রধান নেতানিয়াহুর অতিজাতীয়তাবাদী জোটের শপথ নেওয়ার পর থেকে নিয়মিত ভিত্তিতে প্রতি সপ্তাহের শনিবার বিক্ষোভ করে আসছেন ইসরাইলিরা। শনিবার ছিল টানা নবম সপ্তাহের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, তাতে আদালতের স্বাধীনতা খর্ব করবে। দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হবে। কারণ নতুন আইন কার্যকর হলে সরকার তাদের ইচ্ছা অনুযায়ী বিচারক নিয়োগ দিতে পারবে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। অভিযোগ উঠেছে, নেতানিয়াহুর দুর্নীতি, জালিয়াতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে বিচারাধীন মামলার বিচার নিজের পক্ষে নিতেই বিচার বিভাগ সংশোধন করার উদ্যোগ নিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল