পর্তুগালে ইসমাইলি ইসলামি সেন্টারের কাছে ২ নারী নিহত – দৈনিক গণঅধিকার

পর্তুগালে ইসমাইলি ইসলামি সেন্টারের কাছে ২ নারী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৩ | ৭:৪৩
পর্তুগালের রাজধানী লিসবনের আভেনিদা লুইসিয়াদায় ইসমাইলি ইসলামি সেন্টারের কাছে ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। বড় একটি ছুরি হাতে থাকা সন্দেহভাজন আক্রমণকারীর পায়ে গুলি করেছে পুলিশ। খবর: বিবিসি’র। মঙ্গলবারের সকাল ১১টার দিকে সংঘটিত এ হামলার উদ্দেশ্য কী তা জানা যায়নি। তবে গুলিবিদ্ধ আহত সন্দেহভাজন হামলাকারী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী সম্ভবত আফগান নাগরিক এবং নিহত দুই নারীর একজন তার ইংরেজি শিক্ষক এবং অপরজন সহপাঠী। পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা এ ঘটনায় দু:খপ্রকাশ করে জানান, সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য বোঝা যায়নি। আফগান কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ওমেদ তায়েরি বলেন, হামলাকারী বছর খানেক আগে পর্তুগালে এসে পৌঁছান। ইসমাইলি সেন্টার তাকে সহযোগিতা করছিল। তিন সন্তানের এই বাবার স্ত্রী অর্থাৎ সন্তানদের মা গ্রিসে শরণার্থী শিবিরে মারা যান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের