পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি – দৈনিক গণঅধিকার

পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ১০:৩৪
মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সুচিকে পাঁচ ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে। বুদ্ধিস্ট লেন্ট ডে উপলক্ষে সাত হাজারেরও বেশি বন্দীকে ক্ষমা করার অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যান সুচি কে ক্ষমা করেন। সুচি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। বেশ কিছু অভিযোগের কারনে তার ৩৩ বছরের কারাদন্ড হয়েছে। আইনী সূত্রে বলা হয়েছে, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও আরো ১৪টি মামলা তার রিরুদ্ধে রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না। উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি সংঘাতপূর্ণ হয়ে ওঠে। এর ফলে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।বাসস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন