পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৯ – দৈনিক গণঅধিকার

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ৫:২০
পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮০ জনের বেশি আহত হয়েছেন। রোববার প্রদেশের নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। খবর জিও নিউজ ও ডনের। রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে। দেশটির এই মন্ত্রী আরও বলেন, প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার