পানির নিচেও চলে এমন পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া – দৈনিক গণঅধিকার

পানির নিচেও চলে এমন পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ৭:২০
পানির নিচেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম একটি ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, পারমাণবিক হামলা চালাতে ও পানির নিচে চলতে সক্ষম এই ড্রোন যেকোনো উপকূল কিংবা বন্দরে মোতায়েন করা যেতে পারে। কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সর্বোচ্চ নেতা কিম জং-উনের নির্দেশনা ও তত্ত্বাবধানে একটি সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এ সময় নতুন অস্ত্রব্যবস্থা মোতায়েন ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই মহড়ায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনটিও পরীক্ষা করা হয়। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার দক্ষিণ হামগিয়ং প্রদেশের উপকূলে ড্রোনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। মহড়া চলার সময় ড্রোনটি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পানির নিচে ৫৯ ঘণ্টা ১২ মিনিট অবস্থান করেছে। এ সময় ড্রোনটি পানির ২৬০ থেকে ৪৯০ ফুট গভীরে চলাচল করেছে। তবে ড্রোনটির পারমাণবিক সক্ষমতার বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের