প্রজাপতি গুনবে ব্রিটেন – দৈনিক গণঅধিকার

প্রজাপতি গুনবে ব্রিটেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ১২:৩১
ব্রিটেনজুড়ে গণনা করা হবে প্রজাপতি। গণনার জন্য ‘বিগ বাটারফ্লাই কাউন্ট’ নামে অনুষ্ঠিত যুক্তরাজ্যের বার্ষিক প্রজাপতি গণনায় বন্যপ্রাণীপ্রেমীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। গণনার কাজ এ মাসের ১৪ জুলাই শুরু হয়। যা আগস্ট মাসের ৬ তারিখ পর্যন্ত চলবে। জানা যায়, পরিবেশগত পরিবর্তনের কারণে ব্রিটেনে উজ্জ্বল রঙের ডানাযুক্ত পোকামাকড় দ্রুত হ্রাস পাচ্ছে। যার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়। দ্য গার্ডিয়ান। দেশটিতে ১৯৭০-এর দশক থেকে প্রতি পাঁচটি প্রজাপতির প্রজাতির মধ্যে চারটি হ্রাস পেয়েছে। একটি সংরক্ষিত ‘রেড লিস্ট’ অনুসারে, দেশের ৫৮ প্রজাতির অর্ধেক হুমকির মুখে রয়েছে। ২০২১ সালের ব্রিটেন পার্লামেন্ট অনুসারে, যুক্তরাজ্য বিশ্বের অন্যতম প্রকৃতিহীন দেশ। কারণ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে তার জীববৈচিত্র্যের অর্ধেক হারিয়েছে। এর পেছনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কৃষিতে সার ও কীটনাশকের ব্যবহারকে আংশিকভাবে দায়ী করা হয়। জীববৈচিত্র্য বাঁচাতে ব্রিটেনে অনুষ্ঠিত হয় ‘প্রজাপতি গণনা’ বা ‘বিগ বাটারফ্লাই কাউন্ট’। যা ২০১০ সালে চালু করা হয়। যেখানে প্রজাপতি গণনার জন্য সব স্বেচ্ছাসেবককে আহ্বান জানানো হয়। স্বেচ্ছাসেবকরা একটি চার্ট ডাউনলোড করে যা বিভিন্ন প্রজাতির প্রজাপতি শনাক্ত করতে সহায়তা করে। বিভিন্ন অনলাইন অ্যাপ ও অনলাইন টুল ব্যবহার করে বাগান, পার্ক ও অন্যত্র থেকে প্রজাপতি শনাক্তকরণ রেকর্ড করা হয়। প্রজাপতি বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এরা পরিবেশগত পরিবর্তনের সাথে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই এ রঙিন প্রজাতির সংরক্ষণ অতি জরুরি। বিভিন্ন প্রজাতির প্রজাপতি শনাক্ত করতে বাটারফ্লাই কনজারভেশন ও ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজি একটি আইরেকর্ড বাটারফ্লাই অ্যাপস তৈরি করেছে। যুক্তরাজ্যের সরকার আগামী তিন বছরে কয়েক মিলিয়ন গাছ লাগিয়ে জীববৈচিত্র্যে ক্ষতি ও জলবায়ু পরিবর্তনকে প্রতিহত করার আহ্বান জানায়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।