প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৭:২৮
টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। জবাবে চার উইকেট হারিয়ে ১৫৮ রান করে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ১২ বল হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংলিশদের হারাল টাইগাররা। বিশ্বকাপের পর দু’দলের প্রথম ম্যাচ। এই জয়ের রূপকার নাজমুল হোসেন শান্ত। বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। তার দুর্দান্ত ফিফটিতে ১৫৭ রানের লক্ষ্য অনায়াসেই পাড়ি দেয় বাংলাদেশ। সেটাও দুই ওভার হাতে রেখেই। ৩০ বলে ৮ চারে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শান্ত। উদ্বোধনীতে ঝড় তুলতে পারেননি লিটন দাস ও রনি তালুকদার। তবে পথটা দেখিয়ে গেছেন তারা। সেখানে হাল ধরেন শান্তই। মিডল অর্ডারে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৪ রান। মঈন আলীর বলে আউট হন তিনি। অধিনায়ক সাকিব আল হাসান অপরাজিত ২৪ রানে। আফিফ হোসেন অপরাজিত ১৫ রানে। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট তুলে নেন জোফরা আর্চার মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী। আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিল সল্ট ও জস বাটলার ভালো শুরু এনে দেন। ফিল সল্টকে ফিরিয়ে ৮০ রানের এ জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর সাকিব আল হাসান ফেরান ডেভিড মালানকে (৪)। বেন ডাকেট ও জস বাটলার দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ১৩৫ রানে এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। তিন চারে ২০ রান করা ডাকেট বোল্ড হন ফিজের বলে। পরের ওভার বিদায় নেন ফিফটি করা ইংলিশ অধিনায়ক। হাসান মাহমুদের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬৭ রানে ফিরেন বাটলার। টিকতে পারেননি স্যাম কুরান। মাত্র ৬ রান করে হাসানের বলে শান্তর হাতে ক্যাচ দেন তিনি। শেষ ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে (১) বোল্ড করেন তাসকিন আহমেদ। মঈন ৮ ও জর্ডান ৫ রানে থাকেন অপরাজিত। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন হাসান। একটি করে উইকেট নেন নাসুম, তাসকিন, মোস্তাফিজ, ও সাকিব। এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। এ ছাড়া একাদশে ফিরেছেন আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার। এ ছাড়া ফিরেছেন শামীম হোসেনও।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল