‘প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন’ – দৈনিক গণঅধিকার

‘প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৩৮
বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জাতীয়তাবাদী সমমনা জোট আজ রাজধানীতে সমাবেশ করেছে। সমাবেশে তারা ‘প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দেওয়ার’ দাবি জানান। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বিএনপির দাবি নয়, গণমানুষের দাবি। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে। বিগত দিনের সব গুম-খুনের ঘটনার বিচার করতে হবে— উল্লেখ করে ফরহাদ বলেন, পুলিশ অন্যায়ভাবে সরকারের হুকুমে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করছে। তা বন্ধ করতে হবে। সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদ করছে আজ সারাবিশ্ব। এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এনএম শাওন সাদেকী, মুসলিম লীগের খান আসাদ, জনতা অধিকার পার্টির তরিকুল ইসলাম, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।