ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য মালালার বিশেষ বৃত্তি – দৈনিক গণঅধিকার

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য মালালার বিশেষ বৃত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৪ | ১০:২১
নোবেলজয়ী পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই ফিলিস্তিনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোবেলজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজাই সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক নৈশভোজে অংশ নিয়ে শুধু ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ বৃত্তি কর্মসূচির ঘোষণা করেন। সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার ৮০ শতাংশের বেশি স্কুল এবং বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নোবেলজয়ী অধিকারকর্মী জরুরিভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণে জোর দিয়েছেন। তিনি বলেন, গাজায় আশু যুদ্ধবিরতি এবং এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণ দরকার। মালালা বলেন, ফিলিস্তিনি শিক্ষার্থীদের গল্পগুলো আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। এছাড়া তাদের সরাসরি তহবিল সরবরাহ করতে হবে। এই বৃত্তির মাধ্যমে আমরা শুধু তাদের আর্থিক সাহায্য দিচ্ছি তা নয়, তাদের প্রতি একাত্মতাও প্রকাশ করছি। মালালার ঘোষিত বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা আগামী অক্টোবরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে শিক্ষা কার্যক্রম শুরু করবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন