ফুল গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেলো তাসিন – দৈনিক গণঅধিকার

ফুল গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেলো তাসিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৩ | ১:৪৩
রাজধানীর বাড্ডায় গুপিপাড়া এলাকায় ৭ তলা ভবনের ছাদে ফুল গাছে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ তাসিন এবং বয়স ১৭ বছর। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাসিনের মামা সাঈদ জানিয়েছেন, তাসিন একটি অনলাইন কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। সকালের দিকে ভবনের ৭ তলার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাসিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানায়। তার বাবার নাম বাবুল মিয়া। বর্তমানে উত্তর বাড্ডা গুপিপাড়া এলাকার ১৩৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন