ফের জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া – দৈনিক গণঅধিকার

ফের জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৩ | ৫:৫২
আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার ভোরে পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া শেষ হতে না হতেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গত ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী চালানো ওই মহড়া ছিল বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং তার পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ (জেএসসি) দাবি করেছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে হায়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরীয় বাহিনী। জেএসসি আরও বলেছে, উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন। তবে ওয়াশিংটন ও সিউল পরিকল্পনা অনুযায়ী সামরিক মহড়া চালিয়ে যাবে বলে জেএসসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর আমরা গভীরভাবে নজর রাখছি। দেশটির যে কোনো ধরনের উস্কানির উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি অব্যাহত থাকবে। অপরদিকে জাপান সরকার সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় ধারণা করছে যে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। যা শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে এ নিয়ে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়ার পর থেকেই ক্ষেপণাস্ত্র ছুড়ছে পিয়ংইয়ং।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন