ফ্ল্যাট প্রতারণায় নুসরাতকে তলব – দৈনিক গণঅধিকার

ফ্ল্যাট প্রতারণায় নুসরাতকে তলব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:২৬
ফ্ল্যাট দেওয়ার নামে কয়েক লাখ রুপির প্রতারণার মামলায় পশ্চিমবঙ্গের বসুরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ভারতের তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নুসরাতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে। তাকেও ইডি দফতরে হাজিরা দিতে হবে। খবর আনন্দবাজার পত্রিকার। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে চার শতাধিক প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লাখ রুপি করে নেওয়া হয়েছিল। এর বদলে তাদের সবাইকে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা না পেয়েছেন ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। নুসরাত ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এই বিজেপি নেতার অভিযোগ, এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রবীণরা। কিন্তু তাতে লাভ হয়নি। নুসরাতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। কিন্তু আদালতের সমন পেয়েও হাজিরা দেননি নুসরাত। তাই বাধ্য হয়েই প্রতারণার শিকার হওয়া লোকজনকে নিয়ে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে দাবি করেন, প্রতারণার টাকা দিয়ে পাম এভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরাত জাহান। অভিযোগ প্রকাশ্যে আসার পর নুসরাতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তিনি যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নুসরাত স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তার আর কোনও যোগাযোগও নেই। কোনও ধরনের দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন বলেও দাবি করেন নুসরাত। তবে সংবাদ সম্মেলনে এর বাইরে সাংবাদিকদের আর কোনও প্রশ্নেরই জবাব দেননি তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫