বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের নিয়ে সিআরআইয়ের ‘দ্য ফিয়ারলেস কল’ – দৈনিক গণঅধিকার

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের নিয়ে সিআরআইয়ের ‘দ্য ফিয়ারলেস কল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ১০:১০
দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আয়োজন করা হয়েছে ডিজিটাল আর্টওয়ার্ক ‘দ্য ফিয়ারলেস কল’। শুক্রবার ধানমন্ডি ৩২ এর লেকপারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হওয়া এই আয়োজনে আরও ছিল শিশুদের নিয়ে চিত্রকর্ম প্রতিযোগিতা। এ বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছিল ‘দ্য ফিয়ারলেস কল’ এর দ্বিতীয় আয়োজন। এবারের প্রদর্শনীর বিষয়বস্তু বঙ্গবন্ধুর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ। বঙ্গবন্ধুর ভাষণের ৬টি তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন তরুণ ৮ শিল্পী- সৈয়দ ফিদা হোসেন, শামীম আহমেদ চৌধুরী, আরাফাত করিম, অন্তরা মেহরুখ আজাদ, অনন্যা মেহগার আজাদ, এস এম রাকিবুল রহমান, মাহাতাব রাশিদ এবং সৈয়দ নাফিস। কম্পিউটার প্রযুক্তির সহায়তা নিয়ে করা আর্টওয়ার্কে উঠে এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন; গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার মতো প্রগতিশীল আদর্শ; পাকিস্তানি বাহিনীর মানবতা বিরোধী অপরাধ এবং বঙ্গবন্ধুর দূরদৃষ্টিসম্পন্ন সকলের সঙ্গে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি। আয়োজনে অংশ নেওয়া খিলগাঁও গভমেন্ট কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ছবি আঁকতে তারা ভালোবাসেন। এখানে এসে পতাকা, বঙ্গবন্ধু, প্রকৃতি, নদী ও মুক্তিযুদ্ধ নিয়ে তারা ছবি এঁকেছেন। স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল্লাহ রিয়াদ এঁকেছেন একপাশে মুক্তিযোদ্ধারা, মাঝখানে নদী এবং অন্য পাশে গাড়ি নিয়ে যাচ্ছে পাকিস্তানের সৈন্যরা। এই আয়োজনে অংশ নিতে পেরে দারুণ খুশি সে। চায় এমন আয়োজন আরও বেশি করে হোক। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে যখন তুলে দেয়া হয় গ্রাফিক নভেল ‘মুজিব’ এর ১০টি করে খণ্ড, সেটি নিয়ে ছিল দারুণ উচ্ছ্বাস। প্রত্যেকেই জানান, এই গ্রাফিক নভেল দেখে আরও নতুন কিছু শিখবে তারা। চিত্রকর্ম শেষে এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াসি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন। আজকে তার জন্মদিন উপলক্ষে ছবি এঁকেছি আমরা। ‘দ্য ফিয়ারলেস কল’ এর এই প্রদর্শনী আজ ১৭ মার্চ শুরু হয়েছে চলবে চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। এ সময় এই আর্টওয়ার্কের শিল্পীরাও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন ও একজন রাষ্ট্রনেতা হিসেবে তাঁর রাজনৈতিক এবং আদর্শিক ভাবনার সঙ্গে আজকের কিশোর-তরুণদের পরিচিত করতে শুরু থেকে কাজ করছে সিআরআই। ২০২২ সালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিআরআই বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা আন্দোলনরত বাঙালির প্রতি যে নির্দেশাবলী দিয়েছিলেন সেগুলোর চিত্ররূপ নিয়ে প্রথমবারের মত ডিজিটাল আর্টওয়ার্ক প্রদর্শনী ‘দ্য ফিয়ারলেস কল’ এর আয়োজন করে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের