বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৫:৪১
ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে মেঘালয় সরকার। হিলি-মাহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোরের পাশাপাশি নতুন এই করিডোর বানানো সম্ভব বলেও মনে করছে তারা। সম্প্রতি এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হিলি পশ্চিবঙ্গের সীমান্তবর্তী স্থলবন্দর এবং মাহেন্দ্রগঞ্জের অবস্থান মেঘালয়ের গারো পাহাড়ি অঞ্চলের সীমান্তে। দুটির সঙ্গেই বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। এ বিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, তাদের প্রস্তাবিত ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডোর চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো বাণিজ্য কেন্দ্রগুলোর দূরত্ব এবং পরিবহণ ব্যয় ২৫ থেকে ৬০ শতাংশ কমে আসবে। প্রস্তাবিত এই সড়কের সম্ভাব্যতা যাচাইয়ে ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) এরই মধ্যে তাদের সড়কের অবস্থান মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়ে রেখেছে বলে জানিয়েছে এনডিটিভি। কনরাড সাংমা বলেন, ‘বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মাহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে’। এটি হতে পারে সমান্তরাল অর্থনৈতিক করিডোর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিন্তু এটি কবে নাগাদ হবে, তা বলা মুশকিল। কেননা এর সঙ্গে বাংলাদেশ সরকারও জড়িত। সেখানে ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়া দিল্লি ঢাকার সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছে। আমারা এই করিডোরের জন্য ফের চাপ দেবো’। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন