বাখমুতের পর এবার লুহানস্কে ভারি গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া – দৈনিক গণঅধিকার

বাখমুতের পর এবার লুহানস্কে ভারি গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ১১:০৮
ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহরের তীব্র যুদ্ধ চলছে ইউক্রেনীয় বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে। এরই মধ্যে লুহানস্কে ভয়ঙ্কর যুদ্ধের খবর দিলেন ইউক্রেনীয় এক কর্মকর্তা। মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। তিনি বলেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন এলাকা হল বিলোহোরিভকা এবং ক্রেমিনা, যেখানে রাশিয়ান সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ এবং গোলাবর্ষণ চলছে। সের্হি হেইডে বলেন, রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে স্টেলমাখিভকা, নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে। স্টেলমাখিভকা ও নেভস্কে হল লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছিল। হেইডে বলেন, এখন আরও গোলাগুলি হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরও বাড়িয়েছে। তারা ভারি আর্টিলারি ও ট্যাংক আক্রমণের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, রাশিয়ানরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। এইভাবে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি পরীক্ষা করার চেষ্টা করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন