‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ – দৈনিক গণঅধিকার

‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৭
আগের মতো বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বানিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি, সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্টচক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারির সংবাদে দেশের মানুষ হতবাক ।তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহিদ জীবন দিয়েছে কিসের জন্য।ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন