বাজেট অধিবেশন আসতে না আসতেই বেনসন ১৮ টাকা, গোল্ডলিফ ১৩ টাকা – দৈনিক গণঅধিকার

বাজেট অধিবেশন আসতে না আসতেই বেনসন ১৮ টাকা, গোল্ডলিফ ১৩ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৩ | ৬:৩২
বাজারে প্রায় সব ধরনের সিগারেটের দাম ১-২ টাকা বেড়েছে আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগেই। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে। শনিবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি শলাকা বেনসন সিগারেটে দুই টাকা বেড়ে ১৮ টাকা হয়েছে। আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। আগে যে মার্লবোরো সিগারেট প্রতি শলাকা ১৬ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ১৭ টাকা হয়েছে। তবে রয়েল, ডার্বি, হলিউড আগের দাম পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। কুষ্টিয়া জেলা সহ অনেক জেলায় যশোর,চট্রগ্রাম এমনকি লালমনিরহাটের বিভিন্ন সিগারেট ব্যাবসায়িই অসাধু উপায়ে বাজেট আসতে না আসতেই প্রতি শলাকা১/২ টাকা বৃদ্ধি করে আঙ্গুল ফুলে কলাগাছ বানানোর ইচ্ছা জ্ঞাপন করেছে। সিনডিকেটকে দায়ী করে এ দোকানি বলেন, ‘কোম্পানি থেকে যে এজেন্টরা সিগারেট নেন, তারা গোডাউনে মজুত করে রেখেছেন। বাজারে তারা সিগারেট ছাড়ছেন না। বাজেটের জন্য অপেক্ষা করছেন। বাজেটে সিগারেটের দাম বাড়লে তারা তখন সেগুলো বাড়তি লাভে বাজারে ছাড়বে।’ এদিকে, বাজেটের আগে সিগারেটের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ধূমপায়ীরা। কাদের ইসলাম নামে এক যুবক বলেন, বাজেটের পর সিগারেটের দাম বাড়বে, এটা সবারই জানা। এজন্য ইচ্ছা করেই সংকট তৈরি করা হচ্ছে। সয়াবিন তেলের মতো সিগারেটও সিন্ডিকেটের শিকার। আসছে ২০২৩-২৪ অর্থবছরের জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন