বাজে সিদ্ধান্ত গ্রহণেই ম্যাচটা হেরেছি : কোচ – দৈনিক গণঅধিকার

বাজে সিদ্ধান্ত গ্রহণেই ম্যাচটা হেরেছি : কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১২:১০
বিস্ময়কর হারই দেখেছে পাকিস্তান। ২ ইনিংস মিলিয়ে ৩৫ ওভার পর্যন্ত ম্যাচটা ঝুঁকে ছিল পাকিস্তানের দিকে। শেষ ৬ ওভারে ৪০ রান দরকার ছিল। আশার আলো হয়ে জ্বলছিলেন রিজওয়ান। কিন্তু বুমরার দুর্দান্ত ডেলিভারিতে তিনি বোল্ড হতেই পথ হারায় পাকিস্তান। বলা যায় ঠাণ্ডা মাথার বুমরার বোলিং নৈপুণ্য ভারতকে জয়ের পথে এনেছে। এমন হারের পর হতাশা গোপন করেননি পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের পর পাকিস্তান কোচের কাছে প্রশ্ন করা হয়েছিল ম্যাচটা তারা কোন জায়গায় হেরেছে। জবাবে তিনি বাজে সিদ্ধান্ত গ্রহণকে দায়ী করেছেন, ‘হারটা হতাশাজনক। আমরা আসলে বাজে সিদ্ধান্ত গ্রহণেই ম্যাচটা হেরেছি।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে অলআউট করেছে পাকিস্তান, তাও আবার মাত্র ১১৯ রানে। কিন্তু সেই রান করতে গিয়েই ঘাম ছুটেছে পাকিস্তানের। কারস্টেনও জানালেন, রানটা কম হলেও সেটা তাড়া করা মোটেও সহজ ছিল না, ‘জানতাম ১২০ রান তাড়া মোটেও সহজ হবে না। তার পরেও ৭২ রানে ২ উইকেট থাকা পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। কিন্তু সেটা পার করতে না পারাটা আমাদের জন্য ছিল হতাশার।’ ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বুমরার বলে রিজওয়ানের আউট। ৩১ বলে ৪৪ রানে ব্যাট করছিলেন পাকিস্তানের এই ব্যাটার। ঠিক তখন বুমরার নতুন স্পেলের প্রথম বলে স্লগ করতে গিয়ে আউট হয়েছেন তিনি। তাতে টানা দ্বিতীয়বার ম্যাচ সেরা হয়েছেন ভারতের বুমরা। ম্যাচের পর দলের শান্তভাবে টিকে থাকাকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি, বড় ইতিবাচক দিকটি হচ্ছে শান্ত থাকা। সকালে আমাদের ব্যাটিংয়ের সময় উইকেটে অনেক সহায়তা ছিল। আমাদের বোলিংয়ের সময় আকাশ পরিষ্কার। বলও সেভাবে সিম মুভমেন্ট পাচ্ছিল না। তাই আমাদের আরও নিখুঁত ও ধারাবাহিক হতে হতো। তাই আমরা দলীয়ভাবে শান্ত থেকেই নিজেদের কাজটা করেছি। এমনটা করতে পেরে দারুণ খুশি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।