🇧🇩 ফরিদপুর প্রতিনিধি
আরও খবর
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস
পুলিশে বড় রদবদল
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি
খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিস্থিতি নেই, স্বাস্থ্য বিবেচনায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
বালুদস্যুদের এখন থেকে জরিমানায় নয় জেলে দিতে হবে
বললেন- নদীরক্ষা কমিশন চেয়ারম্যান
বালুদস্যুদের এখন কেবল আর জরিমানা নয়, কারাগারে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদীরক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, নদীর বালু কাটা, জমির মাটি কেটে ইট ভাটায় দেওয়া সারাদেশের বাস্তবতা। এগুলো চলতে দেওয়া হবে না। কারা নদী থেকে বালু কাটে তা আমরা জানি, এই সভাতেই তাদের দুই-একজন থাকতেও পারেন। জরিমানা আদায় করে বালু কাটা বন্ধ করা যাবে না। এর জন্য দায়ীদের ধরে ধরে জেলে দিতে হবে।
তিনি বলেন, গত ছয় মাসে দুইশ অভিযান চালিয়ে বালু কাটার জন্য মাত্র ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অথচ ওই সময়কালে ওই ব্যাক্তিরা একশ কোটি টাকা আয় করেছেন। তাদের কাছে জরিমানার এ টাকা কিছুই না। তাই জরিমানা নয় এখন থেকে জেল দিতে হবে। তবে শ্রমিকদের জেল দেওয়া যাবে না, জেল দিতে হবে মালিককে কিংবা যারা এর পেছনে রয়েছে তাদের।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।