বিচ্ছেদ ঠেকাতে স্ত্রীকে ২ কোটি টাকার গাড়ি উপহার – দৈনিক গণঅধিকার

বিচ্ছেদ ঠেকাতে স্ত্রীকে ২ কোটি টাকার গাড়ি উপহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৫:০৭
নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রায়ই খবরের শিরোনামে আসেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খান। এবার স্ত্রী ফরিয়াল মাখদুমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঠেকাতে তাকে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে আলোচনায় এই বক্সার। সম্প্রতি এক নারীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ খুদে বার্তা ফাঁস হওয়ার পর সংসার ভাঙতে বসেছিল আমিরের। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিখ্যাত বক্সার তার স্ত্রীকে লাল ফিতায় মোড়ানো একটি ব্র্যান্ড নিউ মার্সিডিজ জি-ক্লাস উপহার দিয়েছেন। সেক্সটিং (অশ্লীল খুদে বার্তা) কেলেঙ্কারির কারণে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। সেটাই আটকানোর মাধ্যম হিসেবে এই পন্থা অবলম্বন করেছেন তিনি। আমির খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ভিডিওতে লাল ফিতা এবং লাল বেলুন বাঁধা একটি ধূসর বর্ণের মার্সিডিজ জি-ক্লাস গাড়ি দেখা গেছে। মাখদুম গাড়িতে চড়ার পর যাত্রীর আসনে বসেন আমির। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেছেন, ‘ফরিয়ার জন্য ছোট্ট উপহার। আমি জানি সে জি ওয়াগন্স কতটা ভালোবাসে তাই আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আশা করি তোমার ভালো লাগবে।’ বিয়ে বাঁচাতে বিপুল পরিমাণে অর্থ ব্যয়ের ঘটনা তার জন্য প্রথমবার নয়। কয়েক দিন আগে তিনি তার স্ত্রীর মেকআপ ব্যবসায় ১ লাখ পাউন্ড বিনিয়োগ করেছিলেন। এর আগে তিনি ‘ভুল’ করার জন্য এবং স্ত্রীকে ‘কষ্ট’ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন বলে জানা গেছে। এমনকি নিজেকে শুধরাতে তিনি থেরাপি নিতেও ইচ্ছুক বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমার স্ত্রী ব্যতিত অন্য নারীর কাছে যাওয়া বন্ধ করার জন্য আমি থেরাপি নিতেও ইচ্ছুক। আমি মনে করি আজকাল মানসিক স্বাস্থ্যের সমস্যায় পড়লে এ ধরণের সহায়তা নেওয়া যেতে পারে। এসব কাজ থেকে দূরে রাখতে থেরাপি অনেক কাজে দেয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার