বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ যারা – দৈনিক গণঅধিকার

বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ৬:২৩
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল -- দৈনিক গণ অধিকার
আগামী ২৭ মে থেকে ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দুটি করে মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৭টি প্রস্তুতি ম্যাচ। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) শুরু হবে বিশ্বকাপের মূল আসর। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেটি জানা গিয়েছিল আগেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে বিসিবির আপত্তি ছিল, এর আগে এমন জানা গেলেও আইসিসির প্রকাশিত আনুষ্ঠানিক সূচিতে রাখা হয়েছে সে ম্যাচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি ২৮ মে, টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি, বাংলাদেশ সময় যা রাত ৯টা ৩০ মিনিটে। এর আগে ২১, ২৩ ও ২৫ মে একই প্রতিপক্ষের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের সঙ্গে আগামী ১ জুন। এর আগে জানা গিয়েছিল, নিউইয়র্কের নতুন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে। তবে আইসিসির প্রকাশিত সূচিতে এখনো প্রস্তুতি ম্যাচটির ভেন্যু ঠিক করা হয়নি। শুধু বলা হয়েছে, যুক্তরাষ্ট্রেই ম্যাচটি হবে। জানানো হয়নি ম্যাচ শুরুর সময়ও। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন