বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব – দৈনিক গণঅধিকার

বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৩ | ৫:০৯
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এর কিছু দিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ আগস্ট পাকিস্তানে পর্দা উঠবে এশিয়া কাপের। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে। প্রস্তুতি নিচ্ছে শিরোপার মিশনেও। এশিয়া কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ দলও। স্কোয়াড ঘোষণার পর মিরপুরে এতদিন টাইগারদের প্রস্তুতি ক্যাম্প ছিল। নিজেদের সর্বোচ্চ ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। এশিয়া কাপের উদ্দেশ্যে দেশছাড়ার আগে শনিবার মিরপুরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় সাকিবের কাছে বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানতে চান সংবাদকর্মীরা। সাকিব বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করব। ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা। আরও পড়ুন: পরীমনির রেকর্ড ভাঙলেন সাকিব এ সময় সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা ভালো রান পায়। এবারও তেমন কিছুই হবে। এ জন্য বেশ চ্যালেঞ্জ থাকবে বোলারদের সামনে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’ তিনি বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এ জন্য আমাদের আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব।’ উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট শুরু হবে ছয় দলের মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ফাইনালের জন্য ১৮ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ আগস্ট ক্যান্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকার মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। ‘এ’ গ্রুপে এ দুই পরাশক্তির সঙ্গে আছে নেপাল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার