বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে – দৈনিক গণঅধিকার

বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৮:১১
ওয়ানডে বিশ্বকাপের আর বাকি ৫৮ দিন। ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। আর এর আঁচ আরেকটু বাড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। রোববার বাংলাদেশে এসেছে বিশ্বকাপের সোনালী শিরোপা। আইসিসির ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপ ট্রফি যে দেশে নেওয়া হয়, সেই দেশের কোনো একটা বিশেষ স্থানে বা বিশেষ স্থাপনার সামনে রেখে ফটোসেশন করা হয়। দেশের অন্যতম অবকাঠামোগত পদ্মা সেতু। দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে স্থাপিত স্বপ্নের এ সেতুতে সোমবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন সম্পন্ন হয়েছে। আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। ৯ আগস্ট পর্যন্ত এ ট্রফি থাকবে ঢাকায়। সোমবার বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়ায় নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করে। আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফি। ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফিটি থাকবে স্টেডিয়ামে। ক্রিকেট কর্মকর্তা, পৃষ্ঠপোষক এবং সাংবাদিকেরাও সেখানে আমন্ত্রিত। বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ থাকবে জনসাধারণের জন্যও। ৯ আগস্ট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উম্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল