বিশ্বকাপ ব্যর্থতায় শুধু অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন ? – দৈনিক গণঅধিকার

বিশ্বকাপ ব্যর্থতায় শুধু অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:৪৮
গত এক দশকে বিশ্ব মঞ্চে সফলতম দলগুলোর একটি নিউজিল্যান্ড। সর্বশেষ ৩ টি আসরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। ২০২১ সালে তো ফাইনালেও খেলেছে। কিন্তু এবার সেই দলটাই বিদায় নিয়েছে গ্রুপ পর্বে। এমন ব্যর্থতায় কিউইদের সাদা বলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিও গ্রহণ করেননি। কেন্দ্রীয় চুক্তি না নেওয়াদের মধ্যে ফাস্ট বোলার লকি ফার্গুসনও আছেন। অধিনায়কত্ব ছাড়লেও বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম উইলিয়ামসন তিন ফরম্যাটেই খেলে যাবেন। তিনি মূলত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বাইরে খেলার জন্যই সময়টা বেছে নিয়েছেন। যার অর্থ গ্রীষ্মের একটি সময়ে তাকে আর পাওয়া যাবে না। এর পেছনে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিবৃতিতে কেন সেটাই বলেছেন, ‘নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন সময়ে বিদেশি সুযোগ নিতে যাচ্ছি দেখে ওই সময় কেন্দ্রীয় চুক্তি নিতে পারছি না।’ তিনি শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যই নয়, পরিবারকেও গুরুত্ব দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। কেন উইলিয়ামসন আরও বলেছেন, ‘ক্রিকেটের বাইরে আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। তাদের সঙ্গে প্রচুর সময় কাটানো এবং অভিজ্ঞতা অর্জন, সেটা হোক দেশে বা দেশের বাইরে; এখন আমার কাছে তা আরও গুরুত্বপূর্ণ।’ জানুয়ারিতে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ চলমান থাকবে। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে উইলিয়ামসন ২০২২ সালে টিম সাউদির কাছে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।