বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি: জরিপ – দৈনিক গণঅধিকার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি: জরিপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৩ | ১০:০৩
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের এক জরিপে তিনি এখন বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় এক নম্বরে অবস্থান করছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বিশ্বের ২২টি দেশের বর্ষীয়ান ও শিক্ষিত নাগরিকদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছে। মার্চের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে চলেছে এই জরিপ। তাতে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের চেয়েও এগিয়ে নরেন্দ্র মোদি। জরিপে আরও উঠে এসেছে, নরেন্দ্র মোদির প্রতি ভারতের ৭৬ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। মোদির পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার। তার সমর্থনে রয়েছে ৬১ শতাংশ মানুষ। তারপরই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট। চতুর্থ অবস্থানে থাকা সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেত পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। এই জরিপে জনপ্রিয়তার নিরিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন ১০তম স্থানে। তিনি পেয়েছেন ৩৪ শতাংশের সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়ছেন ৪১ শতাংশের সমর্থন। তিনি রয়েছেন তালিকায় অষ্টম স্থানে। ইমানুয়েল ম্যাক্রোঁর সংগ্রহে গিয়েছে ২২ শতাংশ ভোট। তিনি রয়েছেন তালিকার ২১তম স্থানে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার