বেনজীর ও আজিজ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং – দৈনিক গণঅধিকার

বেনজীর ও আজিজ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ৯:৫৪
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইস্যু উঠেছে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়েও। বুধবার (২৯ মে) এ দুজনকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে ওয়াশিংটন। আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আপনার উল্লেখ করা অভিযোগ ও গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে আমি অবগত। আমরা স্পষ্ট করেই বলেছি, আমরা বিশ্বাস করি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে; সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। এ প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতিবিরোধী কৌশলকে একটি মূল জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিণত করেছি। এ কৌশল বাস্তবায়নের বিষয়ে বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে আমাদের বিশদ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তবে আজকে আমার কাছে নতুন করে কিছু ঘোষণা করার নেই। এ ছাড়া নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপ নেওয়ার আগে আমরা কিছু বলি না। এর আগে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। গত সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন