ব্যাটিংয়ে ফিরলেন তামিম – দৈনিক গণঅধিকার

ব্যাটিংয়ে ফিরলেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৭:০১
দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। রোববার দুপুরে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনে দেখা যায় দেশ সেরা এই ওপেনারকে। তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করছে বিসিবি। তামিম নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন। এ অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তারা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং। গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তামিম। সেই ম্যাচের পরদিন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন