ব্ল্যাক হোলের প্রথম ছবি মেশিন লার্নিংয়ে উন্নত করলেন গবেষকরা – দৈনিক গণঅধিকার

ব্ল্যাক হোলের প্রথম ছবি মেশিন লার্নিংয়ে উন্নত করলেন গবেষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ১০:০৮
প্রথম প্রকাশিত ব্ল্যাক হোলের ছবি মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে উন্নত করেছেন গবেষকরা। এই পদ্ধতি ব্যবহারের কারণে পৃথিবী থেকে পাঁচ কোটি ৩০ লাখ আলোকবর্ষ দূরের ‘মেসিয়ার ৮৭’ নামে পরিচিত ছায়াপথের কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলের ছবিতে আলোর এক পাতলা বলয় ও এর কেন্দ্র ঘিরে থাকা পদার্থ দেখতে পাওয়ার বিষয়টি উঠে এসেছে ‘দ্য অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটার্স’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে। ২০১৭ সালে এর মূল ছবিগুলো তোলা হয় ‘ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি)’তে। এটি পৃথিবীর চারপাশে থাকা বিভিন্ন রেডিও টেলিস্কোপের এমন নেটওয়ার্ক, যা এমন এক ‘সুপার-ইমেজিং’ টুল হিসাবে কাজ করে যার আকার একটি গ্রহের সমান। খবর ইনসাইডারের মার্কিন রেডিও ‘এনপিএর’-এর ব্যাখ্যা অনুসারে, এর মূল ছবি দেখতে কিছুটা ‘ঝাপসা ডোনাট’-এর মতো। তবে, গবেষকরা ‘প্রিমো’ নামে এক নতুন পদ্ধতি ব্যবহার করে তুলনামূলক নির্ভুল ছবি পুনর্গঠনের চেষ্টা করেছেন। গবেষকরা বলছেন, অ্যালবার্ট আইনস্টাইনের অনুমানের সঙ্গে নতুন ছবির মিল খুঁজে পাওয়া যায়। তবে তাদের প্রত্যাশা, মেশিন লার্নিং ও টেলিস্কোপ হার্ডওয়্যার নিয়ে আরও গবেষণা চালালে তা একে অতিরিক্ত সংশোধনের দিকে নিয়ে যাবে। কৃষ্ণগহ্বর বা ‘ব্ল্যাক হোল’ মহাবিশ্বের এমন রহস্যময় ও অদ্ভুত জায়গা, যেখানে এর প্রবল আকর্ষণ বলের প্রভাবে কোনো কিছুই এটি থেকে বেরিয়ে আসতে পারে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের