ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের – দৈনিক গণঅধিকার

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৫:২৯
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল ইচ্ছে করেই খারাপ খেলেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। তিনি দাবি করেছেন, ম্যাক্সওয়েলকে দেখে মনে হচ্ছিল সে ভারতের হয়ে খেলছে। পাকিস্তানি সংবাদমাধ্যমে সাংবাদিক নাসিম রাজপুত অভিযোগ করে বলেন, মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল যখন খেলছিলেন, তখন তাকে দেখে মনে হচ্ছিল সে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন না। কারণ সেমিফাইনালে একটা ছক্কা মারার পরেই আউট হয়ে যান অস্ট্রেলিয়ান তারকা। এছাড়া বিরাট কোহলির ‘লোপ্পা’ ক্যাচও ফেলে দেন বলে দাবি করেন তিনি। নাসিম বলেন, ‘আজ একটা নতুন বিষয়ও দেখা গেল। আমরা খুব বলি না যে ম্যাক্সওয়েল, ভেরি ওয়েল। আজ আমার ম্যাক্সওয়েলকে দেখে মনে হয়েছে সে কোহলির টিমের হয়ে খেলছে। কেন জানি না যে আমার সেটা মনে হচ্ছে। ও যেভাবে আউট হল, সেটা দেখে মনে হচ্ছে। ও বলটা এমন ছিল না যে ওর থেকে ব্যাট ছিটকে যাবে। একটা বল আগেই ছক্কা মেরেছিল। সেই বলেও ছক্কা মারতে পারত। নাসিম আরও বলেছেন, ‘অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথরা ইনিংসের ভিত্তি তৈরি গড়ে ম্যাক্সওয়েলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। যে জায়গায় ওরা অস্ট্রেলিয়াকে রেখে গিয়েছিল, সেখান থেকে অনায়াসে ৩০০ রান তোলা যেত। তারপর হাতে আসা কোহলির একেবারে সহজ ক্যাচ ছেড়ে দিল ম্যাক্সওয়েল। বারবার ম্যাক্সওয়েলকে দেখাচ্ছিল।’ নাসিম ব্যাখ্যা করে বলেন, ‘আইপিএলের যে লোভনীয় চুক্তি থাকে। এটা এমন একটা জিনিস, যে কারণে পুরো আন্তর্জাতিক ক্রিকেট স্তব্ধ হয়ে যায়। যে আড়াই মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, তখন ওখানে পুরো বিশ্বের তারকা খেলোয়াড়রা যান। লোভনীয় চুক্তি পাওয়া যায়। প্রত্যাশার চেয়েও বেশি টাকা পাওয়া যায়। আইপিএলের এবারের আসরে পঞ্জাব কিংসের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। নাসিম বলেন, ‘এত বড় খেলোয়াড়ের এত বড় ম্যাচে খারাপ খেলা মেনে নেওয়া যায়! ম্যাক্সওয়েল বিশ্বের অন্যতম সেরা হিটার। অথচ ভারতের বিপক্ষে ম্যাক্সওয়েলকে ভালো খেলতে দেখিনি। সেটা কেউ আমাকে দেখাতে পারেন!

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।