ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং – দৈনিক গণঅধিকার

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৮:২৬
ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন ভো ভ্যান থুং। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচন করা হলো। বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে। খবর- আল-জাজিরা। প্রেসিডেন্টের পদটি ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি। তবে পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন। এমন এক সময়ে থুং ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন, যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। দুর্নীতি দূরীকরণে কাজ চলছে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকেকে হঠাৎ অপসারণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি তার নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে 'সীমা লঙ্ঘন ও অন্যায়' করেছেন। তখন ফুকের অপসারণকে দেশের দুর্নীতিবিরোধী ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল