ভীত শাসকরা রাহুলের কণ্ঠ রোধ করতে চাইছে: প্রিয়াঙ্কা গান্ধী – দৈনিক গণঅধিকার

ভীত শাসকরা রাহুলের কণ্ঠ রোধ করতে চাইছে: প্রিয়াঙ্কা গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ৬:৫৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন গুজরাটের একটি আদালত। আজ বৃহস্পতিবার এই রায়ের পরে রাহুলের বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লিখেছেন, ‘ভীত শাসকরা রাহুল গান্ধীর কণ্ঠ রোধ করতে চাইছে। তবে আমার ভাই কখনো ভয় পায়নি, কখনো ভীত হবেও না। সে সত্য কথা বলতে থাকবে। সত্যের শক্তি ও কোটি দেশবাসীর ভালোবাসা তার সঙ্গে আছে।’ খবর- এনডিটিভি। এদিকে, রায়ের পর মহাত্মা গান্ধীকে উদ্ধৃতি করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম।’ কারাদণ্ডের রায় ঘোষণা করলেও আদালত রাহুল গান্ধীর ৩০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আপিল করার সুযোগও দেওয়া হয়েছে। ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের সে আশঙ্কা রয়েছে। রাহুলের মন্তব্যে কারও (নরেন্দ্র মোদির) ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন আইনজীবী কিরীট পানওয়ালা। তিনি জানান, বিচারক এইচএইচ বর্মার আদালতে সাজা কমানোর আবেদন জানানো হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরের পদবি ‘মোদি’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। সেই সঙ্গে দেখা দিল ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের পদ খারিজের সম্ভাবনাও। মামলার রায় ঘোষণার আগে আজ বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাটে পৌঁছেন রাহুল গান্ধী। সেখানে রাজ্যের কংগ্রেস নেতারা তাকে স্বাগত জানান। এসময় সময় নেতাকর্মীরা স্লোগান দেন, ‘বিজেপির একনায়কের কাছে কংগ্রেস মাথা নত করবে না।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন