ভেড়ামারায় তুষার হত্যা মামলার প্রধান ঘাতক সাকিব গ্রেফতার – দৈনিক গণঅধিকার

ভেড়ামারায় তুষার হত্যা মামলার প্রধান ঘাতক সাকিব গ্রেফতার

🇧🇩 ভেড়ামারা প্রতিনিধি
আপডেটঃ ১৫ জুন, ২০২৩ | ৪:৩০
ভেড়ামারার আলোচিত যুবক তুষার মণ্ডল জিম(২০) হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশ নেওয়া ঘাতক সাকিব হোসেন (২৪) কে ও গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়ার ভেড়ামারার প্রফেসর পাড়ায় মঙ্গলবার (১৩-০৬-২৩ ইং) গোলাম মোস্তফা রুবেল'র (রুবেল অটোর মালিক) বাড়ি থেকে দুপুর ১২ টার সময় তুষার মন্ডল জিম'র (২০) মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ ঐদিন মঙ্গলবার রাতে ঘাতক সাকিব কে আটক করে পুলিশ। মাদক সেবনকে কেন্দ্র করে তুষার মন্ডল জিমকে নির্মম ভাবে হত্যা করেছে ঘাতক সাকিব হোসেন ও তার দল।ঘাতক সাকিব হোসেন ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার মৃত সিরু ড্রাইভারের ছেলে। নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে। ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়- তুষার মন্ডল জিমকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে তার মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি। এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে শহরের প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটোর মালিক) এর বাড়িতে আড্ডা দিতেন সেখানে তার ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার বিকালে তুষার মন্ডল জিম এর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। বুধবার দুপুর ২টায় লাশ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হত্যার মূল পরিকল্পনাকারি শহরের প্রফেসার পাড়া এলাকার মৃত সিরু ড্রাইভারের ছেলে ঘাতক সাকিব হোসেন কে আটক করা হয়েছে । অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।